ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নৌকাসহ বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ads

বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফের শাহপরীর দ্বীপের দুটি মাছ ধরার ট্রলারসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরার সময় এ ঘটনা ঘটে। আটক হওয়া ট্রলার দুটির মালিক শাহপরীরদ্বীপ ডাংগরপাড়ার রাশেদ ও মো. ফারুক।বৃহস্পতিবার বিকেলে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, তার ঘাটের চারটি ট্রলার সকালে মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে। এ সময় দুটি ট্রলার পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি ট্রলার ধরে নিয়ে যাওয়া হয়। ওই দুটি ট্রলারে ৯ জন জেলে ছিলেন। ঘটনার পর ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


তিনি জানান, আমার চারটি নৌকা বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরার সময় আরাকান আর্মি ধাওয়া করে। এ সময় দুটি নৌকা ধরতে পারলেও বাকি দুটি নৌকা পালিয়ে আসে। ধরা পড়া দুটি নৌকায় ৯ জন জেলে ছিলেন। এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।


এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বিজিবি জানায়, গত ১০ মাসে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৬০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় কয়েক দফায় প্রায় ২০০ জনকে ফেরত আনা হয়েছে। এখনো ১৬০ জন জেলে আরাকান আর্মির হাতে বন্দি রয়েছেন। ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।


ads
ads
ads

Our Facebook Page